বাংলাদেশ

রংপুরে বিএনপির গণসমাবেশ

রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।  দুপুর ১২টায়  রংপুর কালেক্টরেট মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুর সভাপতিত্বে এ সমাবেশ শুরু হয়।

দুপুর ২টায় বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই পূর্ণ হয়ে গেছে রংপুরের কালেক্টরেট ঈদগাঁও মাঠের সমাবেশস্থল। সকাল থেকে মিছিলের মাধ্যমে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে হাজির হয়েছেন। পরিবহন ধর্মঘট থাকলেও হেঁটে দলবল নিয়ে, শত শত ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যানে করে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন তারা।

রংপুরে বিভাগীয় গণসমাবেশ শুরুর প্রায় দুই ঘণ্টা পর সমাবেশস্থলে এসে হাজির হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button