বাংলাদেশ
বাংলাদেশর উন্নয়ন অব্যাহত থাকবে: দীপু মনি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যত অপচেষ্টাই চলুক না কেন কেউ ই সফল হবেনা। দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
বিকেলে রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগর পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন দীপু মনি।
তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ উন্নয়নে এক বিস্ময় তৈরি করেছে। এখন বৈশ্বিক যে পরিস্থিতি, যেখানে একটি অতিমারি কাটিয়ে ওঠার দু’বছর আগেই একটি যুদ্ধের ফলশ্রুতিতে আজ সারা বিশ্বের মানুষ বিপর্যস্ত, সেখানে বিশ্বের সাথে তুলনা করলে, আমরা অনেক স্বস্তিতে আছি।
দীপু মনি বলেন, যারা গণতন্ত্রকে হত্যা করে লক্ষ্য লক্ষ্য মানুষকে হত্যা করেছিল, তারা এখন মানবাধিকারের কথা বলে মায়াকান্না করে।
বাংলা টিভি/ হীরা



