বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে গণমাধ্যম ভূমিকা গুরুত্বপূর্ন: তথ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে গণমাধ্যম গুরুত্ব ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ কলকাতায় ইন্দো-বাংলা প্রেসক্লাবের এক অনুষ্ঠানে, এ মন্তব্য করেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, কলকাতায় বাংলাদেশে গণমাধ্যমে কর্মরতদের শুধু দুই দেশের গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক তৈরিতে নয়, গণমানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে সহায়ক ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে গণমাধ্যমের বিকাশের উপরেই রাষ্ট্রের বিকাশ নির্ভরশীল। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button