দেশ থেকে তিনপাত্তি গোল্ডে পাচার ২৯ কোটি

তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার চক্রের মূল হোতা ও উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, সিপিইউ, সার্ভার স্টেশন, হার্ড ডিস্ক, স্ক্যানার, ডিভিডি ড্রাইভ, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেভিট ও ক্রেডিট কার্ড এবং পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও নগদ টাকাসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সকালে রাজধানীর কাওরান বাজার রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বর্তমানে ‘তিন পাত্তি গোল্ড’ এ প্রায় ৯ লক্ষ নিয়মিত গেইমার রয়েছে এবং প্রতিদিন প্রায় ৩০ লক্ষ টাকার চিপস বিক্রি হয়। রেব জানায় এখন পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকার উপরে বিদেশে পাচার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমান টাকা বিদেশে পাঠানোর বিষয়টি স্বীকার করেছে বলেও জানায় রেব পরিচালক।



