রাজনীতিআওয়ামী লীগ

মুক্তিযুদ্ধের শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিরোধীদের প্রতিহত করুন : কাদের

মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি একত্রিত হয়ে, বিএনপিসহ দেশবিরোধীদের প্রতিহত করার ডাক দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, অপশক্তিকে মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর ঐক্যের আহবান জানান তিনি। এসময় কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে ক্ষমতায় যাওয়ার যে খোয়াব দেখছে, অচিতেই তা দুঃস্বপ্নে পরিনত হবে।

সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে, বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনায় সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আলোচনায় যোগ দেন, আওয়ামী লীগসহ ১৪ দল নেতারা। এসময় বক্তৃতায় নেতারা বলেন, দেশের সুরক্ষিত আগামীর জন্য অপশক্তিকে মোকাবেলায় মুক্তিযুদ্ধে সপক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আসলেই স্বাধীনতাবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠে। বিএনপি কয়েকটি সভা-সমাবেশ করেই ক্ষমতায় যাওয়ার খোয়াব দেখছে বলে,  মন্তব্য করেন তিনি।

কাদের আরও দেশের উন্নয়ন অর্জন ধরে রাখতে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার কোন বিকল্প নেই। বৃহত্তর ঐক্যের মাধ্যমে, দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহবান জানান এই আওয়ামী লীগ নেতা।

বাংলা টিভি/ বুলবুল আহমেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button