বাংলাদেশ

ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতু পর্যন্ত ট্রেন পরীক্ষামূলকভাবে চালু

একটি ইঞ্জিন ও খোলা বগি যাত্রার মধ্যে দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছে পদ্মা সেতু পর্যন্ত।

সকালে ভাঙা রেল স্টেশন থেকে বগিটি যাত্রা শুরু করে। এসময় পদ্মা সেতুর রেল সড়ক প্রকল্পের উচ্চ পদস্থ কর্মকর্তা, প্রকৌশলীরা, রেল ওয়ের কর্মকর্তারা, চীনা কোম্পানির প্রতিনিধি দল উপস্থিতি ছিলেন। এ উপলক্ষে ভাঙ্গা স্টেশনকে সাজানো হয়। রেল ইঞ্জিনটি দেখার জন্য ছুটে আসেন স্থানীয়দের অনেকেই।

ভাঙ্গা রেল স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, ‘রেল বগি গ্যাংকার নতুন রেলপথে পরীক্ষামূলকভাবে সকাল সাড়ে ১০টায় ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতুর ভায়াডাক্টের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ডিরেক্টর (পিডি) আফজাল হোসেন, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা মেজর জেনারেল এসএম জাহিদ ও রেল প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।’

ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারের মধ্যে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪২ কিলোমিটার এবং ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৩৯ কিলোমিটার অংশের কাজের অগ্রগতি শেষ পর্যায়ে রয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে প্রায় ১৮ হাজার কোটি টাকা এছাড়া চীন সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা অর্থায়ন করা হচ্ছে।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button