দেশে ডলারের সঙ্কট নেই, আগের চেয়ে যথেষ্ঠ মজুদ রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

দেশে ডলারের কোনো সঙ্কট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, দেশে ডলারের কোনো সঙ্কট নেই। আগের চেয়ে ডলারের যথেষ্ঠ মজুদ রয়েছে। ২০০১-০৬ সালে রিজার্ভের পরিমাণ ছিল ৩ বিলিয়ন ডলার। এখন ৩৪-৩৫ বিলিয়ন ডলার। আমাদের এখন কোনো ডলার সঙ্কট নেই।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর বুয়েটের খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা জানান। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, অনেক দুষ্টু লোক এলসিতে ওভার ইনভয়েসের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে। সে কারণে সরকার এ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়ে থাকতে পারে। তবে এলসি নিয়ে ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এটা বাংলাদেশে ব্যাংক বা বাণিজ্য মন্ত্রণালয় বলতে পারবে।
ড. মোমেন বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে এখন সারা বিশ্বে জ্বালানি সঙ্কট চলছে। সে কারণে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার ব্রুনাই ও কাতার থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে।
বাংলা টিভি/ইমন



