বাংলাদেশ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮২ জনের মৃত্যু হলো।
অপরদিকে একই সময়ে নতুন করে ৮২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮২০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫০ জন ও ঢাকার বাইরে ৩৭০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২২৩ জনে।
বাংলা টিভি/ হীরা



