বাংলাদেশ

আদালতে বাবুল আক্তার

মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য দেয়া এবং তা প্রচারের অভিযোগে পৃথক দুটি আইনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে ঢাকার আদালতে আনা হয়েছে।

সকালে  কেরানীগঞ্জ কারাগার থেকে বাবুল আক্তারকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তাকে রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনর্চাজ পুলিশের উপ-পরিদর্শক নাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পুলিশের সাবেক এই এসপিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। বাবুল আক্তারের উপস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এদিন তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) শরীফ।

তিনি জানান, বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button