Uncategorizedবাংলাদেশ

মোবাইল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

মোবাইল চোরচক্র চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা সবাই বিএনপির কর্মী।

বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-গুলশান বিভাগ। এসময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এ সময় তিনি বলেন, গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন তারা বিএনপির কর্মী। কর্মসূচিতে আসতে যে খরচ হয় তা তুলতেই বিএনপিকর্মীরা ছিনতাই বা চুরিতে জড়িত পড়ছেন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button