বাংলাদেশসরকার

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে: খাদ্যমন্ত্রী

শুধুমাত্র আইনপ্রণয়ন করে নয়, নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সকালে রাজধানীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে গণমাধ্যম কর্মীদের নিরাপদ খাদ্য আইন ও বিধি-প্রবিধি অবহিতকরণ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ সমাজে মসজিদের ইমাম ও শিক্ষকের কথা বেশি শুনেন, তাই দিয়ে নিরাপদ খাদ্যের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করাতে হবে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতাও চান মন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন এনডিসি, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেনসহ খাদ্য মন্ত্রণালয় ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় খাদ্যের শতভাগ স্বাস্থ্যগত গুণগত মান নিশ্চিত করায় দুই প্রতিষ্ঠানকে সনদ প্রদান করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button