
মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ নয় নিয়ন্ত্রণের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে বিআরটিএ কার্যালয়ের জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
এসময় সেতুমন্ত্রী বলেন, জনবহুল বাংলাদেশে মোটরসাইকেল বহু বেকারের কর্মসংস্থান, তাই মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে। এজন্য বিআরটিএ-তে এসে একদিন পরীক্ষা দিয়ে সকল কাজ অনলাইনে শেষ করে নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স দেয়ার কথাও জানান মন্ত্রী।
এসময় তিনি আরও বলেন, সরকার বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় সড়ক নিরাপত্তা নিশ্চিতে নতুন প্রজেক্ট হাতে নিচ্ছে।



