
লক্ষ্যে পৌঁছাতে কারো সাথে আপোষ করবে না বিএনপি। সাফ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে অয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ফখরুল আরো বলেন, নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন মাওলানা ভাসানী। রাজনীতিতে এখন নষ্ট সময় চলছে, দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে বিএনপি।
বিএনপি মহাসচিব বলেন, কঠিন লড়াই জয়ী হতে হলে মওলানা ভাসানীকে প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। তা হলে সফল হওয়া যাবে। বেগম জিয়া কারাবন্দি। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। নতুন করে ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। জনগণ আগ্নেয়গিরির মত ফুঁসে উঠছে।
সরকারের দূর্নীতি আর অপশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে, সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র বলে জানান মির্জা ফখরুল।
বাংলা টিভি/ হীরা



