বাংলাদেশ
বিএনপির গণসমাবেশ আজ

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। সমাবেশস্থলে পৌছে গেছে নেতাকর্মীরা।
দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুরু হবে সমাবেশের মূল কার্যক্রম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন আমীর খসরু, মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বাংলা টিভি/ হীরা



