রাজনীতি
জঙ্গি আসামি ছিনতাই আর বিএনপির নৈরাজ্য একই সূত্রে গাঁথা: তথ্যমন্ত্রী

আদালত থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত জঙ্গি আসামি ছিনতাই আর বিএনপির নৈরাজ্য একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন,বিএনপি বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসীদের আশ্রয় দাতা। মন্ত্রী বলেন, আদালত থেকে জঙ্গিদের ছিনতাই, চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা আর বিএনপির নেতৃত্বে নৈরাজ্য সৃষ্টি একই সূত্রে গাঁথা। দেশের জনগণ ও শিল্পীসমাজকে এই নৈরাজ্য প্রতিরোধের আহবান জানান তিনি।
এদিকে, ১০ ডিসেম্বরকে কেন্দ্র কোরে বিএনপি সারা দেশ থেকে সন্ত্রাসীদের রাজধানীতে আনার পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।



