বাংলাদেশ
আদালতে জঙ্গি ছিনতাই দুঃখজনক এবং দুর্ঘটনা : পররাষ্ট্রমন্ত্রী

দেশের কিছু গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করাতে বাধ্য করেছে, বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সকালে সিলেট জেলা স্টেডিয়ামে সাহিত্য মেলা পরিদর্শনকালে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাঁকে কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন, কোন বিষয়ে তারা অবগত না থাকলেও কিছু কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করেন।
এসময়, আদালত থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন ঘটনাটি দুঃখজনক, তবে এটি একটি দুর্ঘটনা।
বাংলা টিভি / বুলবুল



