অপরাধ

জঙ্গী পালানোর ঘটনায় কারও গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই জঙ্গী পালিয়ে যাওয়ার ঘটনায় কারও গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সকালে, গাজীপুরের কাশিমপুর কারাগারে ৬০তম ব্যাচ কারারক্ষীদের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে, সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে পালিয়েছে দুই জঙ্গী,যেখানে যে দূর্বলতা ছিল, সেই দূর্বলতার ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে গেছে। এ ঘটনায়, দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব,মো.আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী হোসেন ও কারা মহা-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button