বাংলাদেশ

লক্ষ্মীপুরে ২ মাদক কারবারির ১৪ বছর কারাদণ্ড

লক্ষ্মীপুরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারির ৭ বছর করে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেয়।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। তাদের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত কামরুল হাসান লক্ষ্মীপুর পৌরভার রাজিবপুর এলাকার মারফত উল্যার ছেলে ও মাঈন উদ্দিন কুমিল্লার বাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুক্তার হোসেন।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button