অপরাধ

ঢাবি ক্যাম্পাসে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাইভেটকার চাপায় গুরুতর আহত হয়ে রুবিনা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে চাপা দেয়ার পর ওই নারীকে কয়েক শ’ গজ দূর পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায় প্রাইভেটকারটি। এ ঘটনার পর প্রাইভেটকারটি নিউমার্কেটের দিকে পালিয়ে যেতে চাইলে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা গাড়ি আটক করে চালককে মারধর করেন। গাড়িটির চালক আজহার জাফর শাহ নামের ঐ ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষক বলে জানা গেছে।

 

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button