আওয়ামী লীগরাজনীতি
বিএনপির উদ্দেশ্য দেশে গণ্ডগোল বাধানো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিএনপির উদ্দেশ্য দেশে একটা গণ্ডগোল বাধানো এবং দেশকে অস্থিতিশীল করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপিকে তাদের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হলেও সেখানে না গিয়ে তারা বারবার নয়াপল্টনে জনসভা করার ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে,দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।
সকালে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর রোববারের জনসভাস্থল পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, সরকার কাউকে গণ্ডগোল বাধানোর অনুমতি দিতে পারে না।
জঙ্গিগোষ্ঠী ও স্বাধীনতাবিরোধী অপশক্তি,যাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি,আমরা তাদের হাতে দেশকে তুলে দিতে পারি না বলেও জানান তথ্যমন্ত্রী।



