খেলা হবেই: ওবায়দুল কাদের

বিএনপির ১০ ডিসেম্বর সমাবেশ নিয়ে মানুষ আতংকে রয়েছে, তবে সমাবেশের নামে দলটি বাড়াবাড়ি বা বিশৃংখলা করলে কোন ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে আগুন-সন্ত্রাস ও হাওয়া ভবন সৃষ্টিকারীদের বিরুদ্ধে খেলা হবে বলেও জানান তিনি। ঢাকা ও নোয়াখালীতে আলাদা কর্মসূচিতে এসব কথা বলনে।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, সোমবার বিশ্ববিদ্যালয়ে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে, সংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণই আওয়ামী লীগের সরকারের ক্ষমতার উৎস। এসময় দেশে গণতন্ত্র বিকাশের বিএনপি প্রধান অন্তরায় উল্লেখ করে কাদের বলেন, বিএনপি সমাবেশের নামে বাড়াবাড়ি কিংবা বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেয়া হবে।
এদিকে, দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
এসময় নেতারা বলেন, বিএনপিসহ স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। বিজয়ের মাসে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
পরে প্রধান অথিতির বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, দেশবিরোধী ও আগুনসন্ত্রাস সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে খেলা হবে হবে। এজন্য নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
বাংলা টিভি/ হীরা



