বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ২৫৩

সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৬০ জনে দাঁড়িয়েছে।

এদিকে, ডেঙ্গু-আক্রান্ত হয়ে একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৭১ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button