বাংলাদেশ

রাস্তায় সমাবেশ করতে দেব না: ডিএমপি কমিশনার

দশ ডিসেম্বর কোনভাবে্ই নয়া পল্টনে বিএনপিকে গণসমাবেশ করতে দেয়া হবেনা বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ  কমিশনার খন্দকার গোলাম ফারুক ।

সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন,আইন অমান্য করলে বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপি কমিশনার বলেন, পল্টনের সামনে ১০ লাখ লোকের জায়গা হবে না। সর্বোচ্চ এক লাখ লোক নয়া পল্টনে দাঁড়াতে পারবে। বাকি ৯ লাখ লোক ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা করতে পারে বলে শংকা রয়েছে।

তিনি আরো বলেন  রাজনৈতিক দলের সমাবেশে করার অধিকার আছে, আইনের মধ্য থেকেই  বিএনপি সমাবেশ করুক  তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব ডিএমপি পুলিশের।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button