রাজনীতিবিএনপি

গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেল বিএনপি

নানা নাটকীয়তা শেষে অবশেষে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের জন্য রাজধানীর গোলাপবাগ মাঠে অনুমতি পেয়েছে বিএনপি।

দুপুরে, সমাবেশের জন্য রাজধানীর গোলাপবাগ মাঠ ব্যবহারের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ খবর নিশ্চিতো করেছেন। তিনি জানান, আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য গোলাপবাগ মাঠের অনুমতি দিয়েছে।

পুলিশ গণসমাবেশ করার ব্যাপারে সার্বিক সহায়তা,সহযোগিতা ও নিরাপত্তা বিধান করবেন বলেও জানান বিএনপির এই নেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button