বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই,দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি মানেই অত্যাচার,নির্যাতন আর দু:শাসন। তাদের কাছে ক্ষমতা মানেই ভোগ আর লুটপাট। সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে,যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন, সারাদেশ থেকে আসা যুব মহিলা লীগের কাউন্সিলররা। যোগ দেন বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরাও। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় এলেই কেবল মানুষের ভাগ্য পরিবর্তন হয়,মানুষ তার অধিকার ফিরে পায়।
দেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলাই বিএনপির চরিত্র জানিয়ে শেখ হাসিনা বলেন.বিএনপি মানেই অত্যাচার,নির্যাতন আর দু:শাসন। শোষণ-নির্যাতন ছাড়া দেশকে আর কিছুই দিতে পারেনি তারা।
নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে,যুব মহিলা লীগকে বিএনপির সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান, শেখ হাসিনা।
১০ ডিসেম্বর বিএনপির অহংকার চুর্ণবিচুর্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
শেখ হাসিনা বলেন, ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার নিয়ে ২০০৬ সালে খালেদা জিয়া নির্বাচন করতে গেল। তখন বাংলাদেশের মানুষ সেই ভোট মানেনি।
এর আগে সকাল থেকেই সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন সারাদেশ থেকে আসা যুব মহিলা লীগের কাউন্সিলররা। যোগ দেন বিভিন্ন পর্যায়ের কর্মীরাও। সবশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত হয় যুব মহিলা লীগের সম্মেলন। প্রায় ২০ বছর ধরে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল।



