বাংলাদেশ

বিজয়ের পতাকা সমুন্নত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনা নিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে- বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর ৭৫ পরবর্তী সরকারগুলো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো, আওয়ামী লীগই গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। রাজধানীতে বিজয় দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা সোজা নয়।

দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে, মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বক্তৃতায় বঙ্গবন্ধুকন্যা বলেন, বিজয়ের পতাকা সমুন্নত রেখে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারাই ক্ষমতায় এসেছে, তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো।
আওয়ামী লীগই দেশে গণতন্ত্র প্রতীষ্ঠা করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্র করে সরকারকে উৎখাত করা সোজা নয়। জনগণের শক্তিই আওয়ামী লীগের শক্তি। বিএনপি-জামায়াত-বাম-ডান সব এখন এক ফ্লাটফর্মে, যাদের কোন আদর্শ নেই।

স্বাধীনতাবিরোধীরা অপশক্তিরা যেন আবার ক্ষমতায় এসে দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে সহযোগিতাকারী বিদেশিদেরকে বাংলাদেশ সম্মানিত করেছে, তবে কেউ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তার প্রতিবাদও করতে জানে বাংলাদেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button