আওয়ামী লীগরাজনীতি

জনগণের জানমাল রক্ষায় সতর্ক থাকবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

বিএনপির আন্দোলনের সময় জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের মতোই সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুরে সচিবালয়ে সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানান মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচীতে জনগণের সম্পৃক্ততা নেই। বিএনপির ঐক্য অর্থহীন ও জগাখিচুড়ি। আওয়ামী লীগ রাজ পথে থেকে শান্তি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করবে।

এসময় আগামী রাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আলাপ আলোচনা করছেন এবং খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান তিনি।

বাংলা টিভি/ইমন

সংশ্লিষ্ট খবর

Back to top button