অন্যান্য

মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান সাবের হোসেন চৌধুরীর

প্রত্যেককে নিজ অবস্থান থেকে মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বঙ্গবন্ধুকন্যার হাত ধরে সত্যিকার সোনার বাংলাদেশ বিনির্মাণ কঠিন কিছু নয়।

আজ রোববার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর সবুজবাগ, পূর্ব বাসাবো মাঠে আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সাবের হোসেন চৌধুরী।

২

সাবের হোসেন চৌধুরী বলেন, মানুষের প্রয়োজনে বরাবরের মতো আমার সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় তাঁর নির্বাচনী এলাকার সকল নেতৃবৃন্দকে জনগণের যেকোন প্রয়োজনে সাধ্যমতো পাশে থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাসের সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা শমশের, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাসান শামীম।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button