সরকার পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই: ওবায়দুল কাদের

বিএনপি কোন ঢেউ নামাতে পারেনি, সুনামি দেখাবে আর কবে- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অমাবস্যার অন্ধকারে হারিয়ে বিএনপি এখন কোন পথ খুঁজে পায় না।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়, এসব কথা বলেন তিনি। এসময় কাদের বলেন, সরকার পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি অমাবস্যার অন্ধকারে পথ খুঁজে পায় না। তারা কোন ঢেউই দেখাতে পারেনি সুনামি দেখাবে আর কবে।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি জল ঘোলা করে হলেও নির্বাচনে ঠিকই আসবে।
বক্তৃতায় আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য, সুশৃঙ্খল কর্মীবাহিনী হতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান কাদের।



