রাজনীতিআওয়ামী লীগ

কারও ফরমায়েশে বাংলাদেশের গণতন্ত্র চলবে না: ওবায়দুল কাদের

কারও ফরমায়েশে বাংলাদেশের গণতন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন,আমাদের গণতন্ত্র আমরাই চালাবো,কারও ফরমায়েশে বাংলাদেশের গণতন্ত্র চলবে না। এসময় বিএনপির ভেতরে কোনো গণতন্ত্র নেই জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র না করলেও ষড়যন্ত্রের শিকার হয় আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচন পর্যবেক্ষণে কোনো বাধা নেই। যেকোনো দেশ থেকেই পর্যবেক্ষক আসতে পারে।কাউকেই বাধা দেওয়া হবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button