রাজনীতিআওয়ামী লীগ
দেশের জনগণ বিএনপির নেতৃত্বের পতন চায়: ওবায়দুল কাদের

দেশের জনগণ সরকারের পতন নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপির নেতৃত্বের পতন চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে, রাজধানীর সড়ক ভবনে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভা শেষে, সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।শক্তি প্রমাণে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিশ্ব সংকটের মধ্যেও সরকার সবকিছু সামাল দেয়ার চেষ্টা করছে। এ সংকটে বিশ্বের অন্যান্য দেশে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করলেও বিএনপি সরকারকে সহযোগিতা না করে সংঘাতে যাচ্ছে। আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক হবে বলেও জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।



