আওয়ামী লীগরাজনীতি

বিএনপির আন্দোলন তাদের নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ: ওবায়দুল কাদের

গণ-অভ্যুত্থান নয়,গণ-আন্দোলনের ঢেউও তুলতে পারেনি বিএনপি। তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই,নেতাদের মধ্যেই তা সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে রাজধানীর বকশীবাজারের নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ প্রাঙ্গণে গণ-অভ্যুত্থানে শহীদ মতিউর রহমান মল্লিকের বেদিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিগত বছর গুলোতে বিএনপি আন্দোলনে জনগণের সম্পৃক্ততা না থাকায় তারা ব্যর্থ হয়েছে। আগামীতেও তারা সকল রাজনৈতিক ভাবে ব্যর্থ হবে বলেও জানান ওবায়দুল কাদের।

 

বুলবুল / বাংলা টিভি 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button