বিএনপিরাজনীতি

গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল

গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকীতে বনানীতে তার কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন ।

ফখরুল বলেন, দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছে। এই লড়ায়ে দলের অসংখ্য নেতাকর্মী কারাগারে বন্দি রয়েছেন, চলমান আন্দোলনে  দলের ১৫ জন নেতাকর্মী মারা গেছেন। তিনি বলেন, দেশের মানুষ জেগে উঠেছে, গণতান্ত্রিক আন্দোলন সফল হবে বলেও আশাবাদ জানান ফখরুল।

 

বুলবুল / বাংলা টিভি 

সংশ্লিষ্ট খবর

Back to top button