রাজনীতিআওয়ামী লীগ

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: হাছান মাহমুদ

আওয়ামী লীগ চায় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমরা চাই সকল রাজনৈতিক দল নির্বাচনে আসুক। আমরা খেলে জিতে চাই। কিন্তু বিএনপি আসন্ন নির্বাচনকে কোনোভাবে প্রতিহতের কোনোরকম অপচেষ্টা করলে জনগণ তাদের সমুদ্রে নিক্ষেপ করবে।

শনিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচন কোনো সরকার করে না। নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সরকারের হাতে একটি পুলিশ কনস্টেবলও বদলি করার ক্ষমতা থাকে না। সমস্ত কিছুই ন্যাস্ত থাকে নির্বাচন কমিশনের ওপর। আর পাকিস্তান ছাড়া এখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আর কোথাও নেই। এখন বিএনপি পাকিস্তানকে ফলো করছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button