
সাইবার অপরাধ কমিয়ে আনতে সবধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নিরাপদ ডিজিটাল সমাজ, রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। এসময় তিনি বলেন, সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করেই ডেটা প্রটেকশন অ্যাক্ট করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, মানুষের যত বেশি ডিজিটাল হচ্ছে সাইবার অপরাধীদের হাত থেকে নিরাপত্তা তত বেশি প্রয়োজন হবে। তাই সে বিষয়টি মাথায় রেখেই কাজ করছে সরকার।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসির কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন ও পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



