বাংলাদেশস্বাস্থ্য

দেশে নিপা ভাইরাসে ৫ জনের মৃত্যু

দেশে নিপা ভাইরাস শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমাদের কাছে তথ্য এসেছে এ পর্যন্ত আটজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন পাঁচজন।

মন্ত্রী বলেন, সাধারণত খেজুরের রস খেলে এই ভাইরাসে আক্রান্ত হয়। এই ভাইরাসের কোনো ওষুধ নেই। তাই আমাদের সজাগ থাকতে হবে। এই ভাইরাসে আক্রান্ত রোগীর ৭০ শতাংশ মৃত্যু হয়।

তিনি আরো জানান, এই ভাইরাস থেকে রক্ষায় মানুষকে সচেতন করতে পদক্ষেপ নিয়েছি। আমরা টিভিসি তৈরি করেছি। সংক্রমণ ব্যধি হাসপাতালে আলাদা ইউনিট করে চিকিৎসা দিচ্ছি।

গত বছরের চেয়ে এবার নিপাহ ভাইরাসের সংক্রমণ বেশি জানিয়ে মন্ত্রী বলেন, আমরা চেষ্টায় আছি, এটি যাতে ছড়িয়ে না যায়। সেদিকে আমরা সতর্ক অবস্থায় আছি। আল্লাহর রহমতে এটি সেভাবে ছড়ায়নি। আট জনের মধ্যে পাঁচ জন মারা গেছেন, এজন্য আমাদের সতর্ক হওয়াটা খুবই জরুরি।

সংশ্লিষ্ট খবর

Back to top button