আওয়ামী লীগ জনগণের সাথে থাকে, বিএনপিই পালিয়ে বেড়ায়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ জনগণের সঙ্গে থাকে, পালিয়ে যায় বিএনপি- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব বলেন আমরা না কি পালানোর সুযোগ পাবো না। আমরা পালাবো না। পালিয়ে তো বেড়ান আপনারা। আপনাদের দলের নেতা পালিয়ে আছেন। আমরা পালাবো না। প্রয়োজনে ফখরুলের বাড়িতে উঠবো, টুকুর বাড়িতে উঠবো।
কাদের বলেন, বিএনপি লাল কার্ড দেখায়। ১০ ডিসেম্বর সরকারে পতন বলে। ৩০ ডিসেম্বর সরকার চলে যায়। ১১ জানুয়ারি সরকার নেই। বিএনপি এখন পদযাত্রা করছে। পদযাত্রা মানে শেষ যাত্রা, মরণ যাত্রা।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। তৈরি হয়ে যান। বিএনপির এখনো শিক্ষা হয়নি। আগামী নির্বাচনে হারের মুখ দর্শন করার পর তাদের শিক্ষা হবে।



