রাজনীতি

বিএনপি সন্ত্রাসী সংগঠন, প্রমাণ আছে: শেখ পরশ

বিএনপি যে সন্ত্রাসী সংগঠন এর ভুরি ভুরি প্রমাণ আছে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।
আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেইট যুবলীগ চত্ত্বরে দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপির নেতৃবৃন্দকে বলতে চাই জনগণকে আপনারা ভিক্টিম বানানোর স্পর্ধা দেখাবেন না। জনগণের জান-মালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান তার দাঁতভাঙ্গা জবাব আপনারা রাজপথেই পাবেন।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি একটি মানবাধিকার লঙ্ঘনকারী সংগঠন। জনবিচ্ছিন্ন এই সংগঠনটি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়।

তিনি আরো বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত যদি কোথাও জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, অগ্নি-সন্ত্রাস করে তাহলে তাদেরকে রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, ডা. খালেদ শওকত আলী, এ কে এম আহসানুল হক চৌধুরী ডিউক এমপি ও ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button