রাজনীতিআওয়ামী লীগ

জনসম্পৃক্ততার অভাবে বিএনপির সরকার পতনের টার্গেট ব্যর্থ হয়েছে: ওবায়দুল কাদের

জনসম্পৃক্ততার অভাবে বিএনপির সরকার পতনের টার্গেট ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন,বিএনপি আন্দোলন ব্যর্থ হলেই অগ্নি-সন্ত্রাসের পথে হাঁটে,অতীতে তার প্রমাণ রয়েছে।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি ) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আন্দোলনের নামে বিএনপি তলে তলে দুরভিসন্ধি করছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,আন্দোলনে বিএনপির পরাজয় ঘটেছে। জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার অপমানে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায়-যাতে একটি অনির্বাচিত সরকার, আরেকটি  ওয়ান ইলেভেন হয়।

বগুড়া ৪ আসনে হিরো আলমকে হারিয়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, যার কথা বলছেন, এ নাম নিয়ে অহেতুক আমি আর বিতর্কে আমি যেতে চাই না। বিএনপি একটা উদ্দেশ্য নিয়ে যা করেছে, সে উদ্দেশ্যটা সফল হয়নি, এটুকুই।

উপ-নির্বাচনে ভোট কম পড়েছে, মানুষ ভোট দেয়ার প্রতি কেন আগ্রহ হারাচ্ছে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর সব দেশেই উপ-নির্বাচনে মানুষের আগ্রহ কম থাকে। কেননা এটা দিয়ে তো সরকারের বা এটা দিয়ে খুব বেশি লাভ-ক্ষতি কেউ খুঁজে পায় না।

সংশ্লিষ্ট খবর

Back to top button