উন্নয়নবাংলাদেশ

আমেরিকার সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ওরিয়েন্টেশন ক্লাসে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমেরিকা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচনা হয়েছে। চীন ও বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে আমেরিকা সম্পর্ক উন্নয়ন করতে চায়।

রোহিঙ্গা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমেরিকারসহ কয়েকটি বড় বড় দেশ রোহিঙ্গা শরণার্থী নেওয়ার অনুরোধ জানিয়েছে। অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। তিনি আরও বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। এখানে র‌্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটোখাটো।

সংশ্লিষ্ট খবর

Back to top button