বাংলাদেশ

ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে শ্রমিক পাঠাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য বাংলাদেশ নির্মাণ শ্রমিক পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সকালে সিলেট নগরীর জিন্দাবাজারে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে একথা বলেন তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘ওরা (তুরস্ক) বলেছে যে, এখনও তো বহু লাশ নিচে রয়ে গেছে। উদ্ধারকাজ চলছে। তারা বলেছেন, পরবর্তীতে রিকনস্ট্রাকশন, এদের বাড়িঘর বানাবে। আমরা বলেছি, তোমরা যদি বাড়িঘর বানাতে চাও, লেবারের যদি দরকার হয়, আমাদের লেবার আমরা দিতে পারবো। তারা বলছেন, লুকিং টু ইট। তাদের অবশ্য কনস্ট্রাকশনের লোক আছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা আমাদের প্রশংসা করেছেন যে সঠিক সময়ে আমাদরে লোকজন সেখানে গেছে। আর বলছিল যে, আমাদের লোকজন (উদ্ধারকাজে সহায়তা করতে যাওয়া) আরো কিছুদিন সেখানে থাকতে পারবে কিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button