বাংলাদেশ

ভাষা ও কৃষ্টির শত্রুদের প্রতিহত করার শপথ নিন: তথ্যমন্ত্রী

আমাদের ভাষা-কৃষ্টি-সংস্কৃতির ওপর আঘাতকারীদের যারা লালন করে এবং সেই বিরুদ্ধ ভাবধারায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, তাদের প্রতিহত করাই মহান একুশে ফেব্রুয়ারির শপথ’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ১৯৫২ সালের এ দিনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আমাদের পূর্বসূরীরা জীবন দিয়ে আমাদের ভাষার দাবি প্রতিষ্ঠা করেন। আমাদের স্বাধীনতা সংগ্রামের শুরু সেখান থেকে। সেদিন পাকিস্তানি শাসকগোষ্ঠী আমাদের ভাষা-কৃষ্টি-সংস্কৃতির ওপর আঘাত হেনেছিল এবং দুঃখজনক হলেও সত্য যারা আঘাত হেনেছিল তাদের অনুসারীরা স্বাধীনতার ৫১ বছর পরও বাংলাদেশে রাজনীতি করে।

তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী বিএনপি স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনীতি করে এবং সে কারণেই স্বাধীনতার পরও আমাদের ভাষা-সংস্কৃতির ওপর বারবার যে আঘাত এসেছে, তার প্রধান পৃষ্ঠপোষক ছিল বিএনপি ও তার নেতৃত্ব। এদের প্রতিহত করাই আজকের শপথ।

সংশ্লিষ্ট খবর

Back to top button