রাজনীতিআওয়ামী লীগ

আওয়ামী লীগ কখনো একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেনি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ কখনো একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেনি বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১৯৭৫ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে যে দল গঠন করা হয়েছিল, তা একদল নয়, সেটা জাতীয় দল। সব দলের সমন্বয়ে সেটা ছিল জাতীয় দল।

আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

kader 2 20230221125847

ওবায়দুল কাদের বলেন, আমি আবারও বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই, তাদের দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়ে কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। জিয়াউর রহমান দরখাস্ত দিয়ে যে দলে যোগ দিয়েছিলেন, সেই দলকে কটাক্ষ করার কোনো অধিকার বিএনপির নেতাদের নেই।

বিএনপি জঙ্গিবাদের ঠিকানা মন্তব্য করে তিনি বলেন, আজকে সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের ঠিকানা বিএনপি। তাদের নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি কাজ করছে। আবারও তারা আগুন সন্ত্রাসের চেষ্টা করছেন। এ অপশক্তি ও আগুন সন্ত্রাসীদের রুখতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button