বাংলাদেশ

ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো চবি প্রগ্রেসিভের নেতারা

ফুলেল শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স-স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতারা। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে সংগঠনটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এলাহী’র নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ।

ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা হারুন-অর-রশিদ সেলিম, আওরঙ্গজেব সুমন, সুব্রত সেন রাহুল, মো.মামুনুর রশিদ, মো. শাহ জামান সবুজ, একরাম হোসেন রাশেল, অজিত সরকার, আবু সুফিয়ান, মো. জুয়েল রানা, আবদুর রহিম আবেদ, লতিবুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

WhatsApp Image 2023 02 21 at 12.57.55 PM 1

১৯৫২ সালের আজকের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর-জব্বাররা। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা। আজও তাদের ভোলেনি বাংলার মানুষ। যে ভাষায় আমরা কথা বলতে শিখেছি সেই মহান শহীদদের শ্রদ্ধা জানাতে রাতের প্রথম প্রহরে সোমবার দিনগত রাত ১২টা ১ মিনিটে (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল সর্বস্তরের মানুষের ঢল।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছেন তাঁদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছে সমগ্র বাঙালি জাতি। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, সেসব শহীদের স্মরণে একুশের প্রথম প্রহরে জেগে উঠেছিল শহীদ মিনার। বাঙালি জাতির জন্য এ দিবসটি চরম শোক ও বেদনার হলেও মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। সেই ত্যাগের স্বীকৃতি আজ জাতিসংঘের উদ্যোগে সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button