ভাষা শহীদদের প্রতি আইএসপিএবি’র শ্রদ্ধা

মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি। সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়ার নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আইএসপিএবি অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মেজর মোঃ এনামুল হক (অব:), ব্রাক নেটের ম্যানেজার কর্পোরেট এফেয়ার্স সেকান্দার কবির সহ আইএসপিএবি’র অন্যান্য সদস্য ও কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ। এ সময় অমর ২১শের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” গানে গানে শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে ।
এছাড়াও, দেশের ৭টি বিভাগীয় শহরে আইসপিএবি’র সকল বিভাগীয় সাব- কমিটি প্রতিনিধিদের পক্ষ থেকেও নিজ নিজ বিভাগীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।



