আইন-বিচার
কোম্পানি আইন সংশোধনে বাণিজ্য মন্ত্রণালয়কে ১৪ পরামর্শ হাইকোর্টের

কোম্পানি আইন সংশোধন করে নতুন আইন প্রণয়ন এবং প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানা সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে ১৪ পরামর্শ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।
কোম্পানি আইনে টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স লিমিটেডের মালিকানা নিয়ে দায়ের করা মামলা নিষ্পত্তি করে বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চের রায়ে এসব পরামর্শসহ পর্যবেক্ষণ দেয়া হয়েছে।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, বর্তমান কোম্পানি আইন-১৯৯৪ অনেক ক্ষেত্রেই প্রয়োগের অনুপযোগী। প্রকৃতপক্ষে কোম্পানি আইন-১৯৯৪ পুরোটাই কোম্পানি আইন ১৯১৩-ই রয়ে গেছে। এ অবস্থায় বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে নিতে হলে অবশ্যই ১০৯ বৎসরের পুরনো কোম্পানি আইন আমূল পরিবর্তন করা অপরিহার্য।



