রাজনীতিআওয়ামী লীগ

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্বই টিকবে না: ওবায়দুল কাদের

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্বই টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে। তারা আন্দোলনের খেলায় হেরে গেছে। আন্দোলনের খেলায় তারা আর পারবে না। নির্বাচনে না এলে তাদের অস্তিত্বই থাকবে না।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তে
তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, স্কুল পুড়িয়ে দেয়। এই আগুনসন্ত্রাসের মূল হোতাদের আর ক্ষমতায় আসতে দেয়া হবে না।

বর্তমান সরকারকে সংখ্যালঘু বান্ধব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আপনারা ভয় পাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। শেখ হাসিনা যতদিন আছেন, আপনাদের আপনজন তার চেয়ে বেশি এই দেশে আর কেউ নেই। আস্থা রাখুন তার প্রতি।

আওয়ামী লীগের সাধারণ সস্পাদক বলেন, আপনারা প্রস্তুত আছেন। খেলা হবে। খেলা হবে আন্দোলনে। নির্বাচনেও হবে। নৌকা চলবে ভাসিয়া, ভোট দেবেন হাসিয়া। সবাই তৈরি হয়ে যান। আন্দোলনের খেলায় তারা পারবে না। তারা হেরে গেছে। নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব টিকবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button