বাংলাদেশ

গুলিস্তানে বিআরটিসি’র কাউন্টারের পাশে বিস্ফোরণ, বহু হতাহত

রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিস্ফোরণ ঘটেছে বলে বিকেল ৪টা ৫০ মিনিটে খবর এসেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার উপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button