অপরাধআইন-বিচার

শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির আবেদন এসেছে: আইনমন্ত্রী

দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন এসেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমি জানতে পেরেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার (খালেদা জিয়া) ভাই শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানোর জন্য আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে আইনমন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সেই ফাইলটি আইন মন্ত্রণালয়ে এসেছে। তবে আমার কাছে এখনও আসেনি। আমাদের মতামত দেওয়ার পরই সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। আমাদের মন্ত্রণালয়ের মতামত চেয়ে ফাইলটি পাঠানো হয়েছে।
আইনমন্ত্রী বলেন, তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। আমি যেটা মনে করি আগে যে শর্ত ছিল সেটিই থাকবে। তার বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন আসে নাই।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী বলেন, তার বিদেশে চিকিৎসার বিষয়টি আগের শর্তে নেই। তার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করা হয়েছে বলে যে সংবাদ এসেছে সেটিও সত্যি নয়। এমন কোনো সিদ্ধান্ত হয়নি। জামিন দেওয়ার এখতিয়ার আদালতের, সরকারের না। প্রথমবার যখন আবেদন করা হয়েছিল তখন প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণেই নিষ্পত্তি করে খালেদা জিয়াকে দণ্ডাদেশ স্থগিত করে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button