রাজনীতিআওয়ামী লীগ

খালেদা জিয়ার রাজনীতির বিষয় আদালতের এখতিয়ার: কাদের

খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, খালেদা জিয়াকে মানবিক কারণে জেলের বাইরে রাখা হয়েছে। তবে, তার দণ্ড এখনও শেষ হয়নি।

আওয়ামী লীগ বিলাসী জীবনযাপনের জন্য রাজনীতি করে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, তার দল বিলাসী রাজনীতি করে না, বিএনপিই পকেট রাজনীতি করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button